মন ভালো করতে বাচ্চার জন্য বানাতে পারেন চিকেন পকোড়ার। চিকেন প্রোটিন সমৃদ্ধ, তাই এটি বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর স্ন্যাক তাহলে চলুন জেনে নিই চিকেন পকোড়া তৈরির রেসিপি।
উপকরণ:
হাড়বিহীন মুরগির মাংস ৫০০ গ্রাম
পরিশোধিত তেল ১ কাপ
জল
হলুদ ১ চা চামচ
সবুজ ধনে ১ মুঠো করে কাটা
বেসন ১ কাপ
চালের গুঁড়ো ৪ টেবিল চামচ
মেরিনেশনের জন্য :
পেঁয়াজ ২টি মাঝারি
লেবুর রস ২ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
কাঁচা লঙ্কা
আদা বাটা ১ চা চামচ
লবণ
পদ্ধতি :
প্রথমে মুরগি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুনের পেস্ট, লেবুর রস ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এই পেস্টে মুরগির টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন।
ব্যাটার বানাতে বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং জল দিয়ে মেশান। এবার একটি প্যানে তেল গরম করে ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো একটি ঘন ব্যাটারে ডুবিয়ে গরম তেলে সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন।হয়ে গেলে এবার পুদিনার চাটনি বা কেচাপের সাথে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Make-delicious-chicken-pokorafor -the-baby -in-the-afternoon.html

0 Comments