ঝগড়ার অবসান! স্ত্রীর হাতে খুন স্বামী



স্বামী স্ত্রী ঝগড়ায় মৃত্যু হল স্বামীর। ঘটনাটি ঘটেছে গয়েরকাটার হিন্দুপাড়া এলাকায়। ব্যক্তির নাম সুরেন বাড়া (৪৫)। নিত্য রাতে ঝগড়া অশান্তি। যার জেরে জেলেও যেতে হয় সুরেন বাড়াকে। অভিযোগ দায়ের করে স্ত্রী দুর্গী বাড়া। জেল খেটেও শোধরায়নি স্বামী।


এদিন সকালে বাড়ি থেকে সুরেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে দু’টি মোটা গাছের ডাল পাওয়া যায়। অনুমান করা হচ্ছে যে সেই ডালের আঘাতেই মৃত্যু হয়েছে সুরেনের । স্ত্রী দুর্গীকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে খবর মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_251.html

Post a Comment

0 Comments