সকাল হোক বা বিকেল স্বাস্থ্যকর মুংলেট সাথ দেবে সবসময়



মসুর ডালে প্রোটিন ভরা। এটি ওজনও নিয়ন্ত্রণে সাহায্য করে। সকালে জলযোগ করতে পারেন এই মুসুর ডালের মুংলেট দিয়ে। এটি শিশুদেরও দিতে পারেন।  জেনে নেই এর রেসিপি।


 উপকরণ:


     ১ কাপ হলুদ মুসুর ডাল

     ১থেকে ২টি ক্যাপসিকাম

     ৩ থেকে ৪টি কাঁচা লঙ্কা 

     ২ টেবিল চামচ ধনে পাতা

     ১ চা চামচ শুকনো আমের গুঁড়ো 

     ২ টেবিল চামচ মাখন

     ১ থেকে ২টি পেঁয়াজ

     ১থেকে ২টি টমেটো

     ২ চিমটি হিং

     প্রয়োজন অনুযায়ী লবণ


পদ্ধতি :

 প্রথমে ডাল ৪ থেকে ৫ ঘণ্টা ভিজিয়ে রেখে দিন।  এবার ছেকে নিয়ে ব্লেন্ডারে দিয়ে ঘন পেস্ট তৈরি করুন।  এবার একটি পাত্রে তুলে এতে লবণ, হিং ও আমের গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।  এটি কয়েক মিনিটের জন্য বিট করুন যতক্ষণ না ব্যাটারটি সামান্য ফেনা হয়ে যায়।


 এবার একটি ছোট প্যানে ১ চা চামচ মাখন গরম করে ছোট ছোট বল বানিয়ে ভেজে নিন। খাস্তা এবং সুস্বাদু  মুংলেট প্রস্তুত।  কেচাপ, তেঁতুলের চাটনি বা পুদিনা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Healthy-munglet-will-always-accompany- you -in-the morning-or -in-the-afternoon.html

Post a Comment

0 Comments