নতুন স্বাদের আম নারকেল লাড্ডু



আমের মরসুমে, তৈরী করতে পারেন আম নারকেল লাড্ডু।  এই লাড্ডুর রেসিপিটি কম সময়ে তৈরি হবে। আম এবং নারকেলের স্বাদ এমন হবে যে  বারবার খেতে মন চাইবে।  জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করা যাবে?


 উপাদান:

২ কাপ শুকনো নারকেল

 ১ কনডেন্সড মিল্ক

 ১কাপ আমের পিউরি

 এলাচ গুঁড়ো চা চামচ


পদ্ধতি :

 ব্লেন্ডারে আমের পিউরি, এলাচ গুঁড়ো এবং কনডেন্সড মিল্ক দিয়ে মিশ্রণটি দুবার ব্লেন্ড করতে হবে যতক্ষণ না ফেনা না হয়।


 নারকেল কুড়িয়ে নিতে হবে।  এবার একটি গ্রিজ করা প্যান মিশ্রিত মিশ্রণটি দিয়ে গরম করে নিয়ে তারপর এতে কুড়োনো নারকেল দিতে হবে।


 আমের মিশ্রণে নারকেলকে ভালো করে মিশিয়ে নিন।  ভালো করে নেড়ে যখন শুকনো ও আঠাভাব চলে আসবে তখন নামিয়ে লাড্ডুর আকারে ছোট ছোট বল বানিয়ে ঠান্ডা হতে দিন।এবার ড্রাই ফ্রুটস এবং বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/New flavored mango-coconut-laddu.html

Post a Comment

0 Comments