চিনি ছাড়াই স্বাদ নিন ম্যাঙ্গো আইসক্রিমের



গরমে আম দিয়ে তৈরি খাবার খেতে চাইলেও যদি খুব বেশি চিনি নিয়ে চিন্তিত থাকেন, তাহলে সুগার ফ্রি ম্যাঙ্গো আইসক্রিমের এই রেসিপিটি ট্রাই করে দেখুন। জেনে নেওয়া যাক রেসিপি 


উপকরণ :

 ৬ থেকে ৭টি আম

১৭৫ গ্রাম ফ্রেশ ক্রিম 

৪ টেবিল মধু

দুধ 

জাফরান

বাদাম

ড্রাই ফ্রুটস


পদ্ধতি :

 আম ধুয়ে জলে ভিজিয়ে রাখুন। কিছুক্ষন পর এর খোসা ছাড়িয়ে আম কেটে এর পাল্প বের করে ব্লেন্ডারে দিয়ে মসৃণ আমের পিউরি তৈরি করুন।  এটি কিছু ক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে যাতে এই পিউরির টেক্সচার ঘন হয়।


 এবার একটি বড় বাটিতে প্রায় ফ্রেশ ক্রিম রাখুন।  

 হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ক্রিমটি ভালো করে ব্লেন্ড করে, এতে দু ফোঁটা ভ্যানিলা এসেন্সও যোগ করতে পারেন।  এতে স্বাদ বাড়বে।


 ফেনা শুরু হওয়া পর্যন্ত এটি ব্লেন্ড করুন। এখন  মধু দিয়ে আবার ব্লেন্ড করুন। ৩ মিনিট ব্লেন্ড করার পর  দুধে এক চিমটি জাফরান ভিজিয়ে রাখুন।


এবার এতে ঠাণ্ডা আমের পিউরি দিন।  আবার একটি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে আইসক্রিম ট্রেতে এই মিশ্রণটি বের করে একটি স্প্যাটুলা দিয়ে ভালো করে ছড়িয়ে দিন।


 একটি ঢাকনা দিয়ে ৩ ঘন্টা ঢেকে ফ্রিজে রাখুন।

৩ ঘণ্টা পর বের করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।  এতে আইসক্রিমকে টেক্সচারে নরম করে তুলবে।


 এবার এতে কিছু বাদাম ও ড্রাই ফ্রুটস মিশিয়ে  পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_5423.html

Post a Comment

0 Comments