যদি সাধারণ লাউ শাক খেতে ক্লান্ত হয়ে পড়েন এবং নতুন কিছু বানাতে চান, তাহলে লাউয়ের কোফতার এই সহজ রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। লাউয়ের কোফতার মশলাদার এবং মজাদার রেসিপি দেখে নেওয়া যাক।
উপকরণ :
লাউ - ২৫০ গ্রাম
বেসন- ১ কাপ
জিরে - আধ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো - আধ চা চামচ
লবণ- আধ চা চামচ
তেল
গ্রেভির জন্য :
পেঁয়াজ- ১টি বড় মিহি করে কাটা
টমেটো-২টি
কাঁচা লঙ্কা - ২টি কাটা
আদা-রসুন পেস্ট- ১ চা চামচ
সবুজ এলাচ- ২টি কুচানো
তেজপাতা-১
লবঙ্গ - ২টি গুঁড়ো করা
দারুচিনি- আধ ইঞ্চি টুকরা
কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
হলুদ গুঁড়ো - আধ চা চামচ
ধনে গুঁড়ো - ১ চা চামচ
গরম মসলা পাউডার - চা চামচ
জিরে গুঁড়ো - আধ চা চামচ
হিং- ১ চিমটি
জিরে - এক-চতুর্থাংশ চা চামচ
দই - ১/৪ কাপ
লবন
কাজু পেস্ট- দুই চামচ
গার্নিশের জন্য সবুজ ধনেপাতা
পদ্ধতি :
প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে নিন। লাউ থেকে সব জল ছেঁকে আলাদা করে নিন। এই জল আলাদা করে রাখুন। একটি মেশানো পাত্রে গ্রেট করা লাউ এবং তাতে বেসন, জিরে, লাল লঙ্কা এবং লবণ ও জল দিয়ে মেশান।
এবার একটি প্যানে তেল গরম করুন। লাউ ও বেসন দিয়ে ছোট ছোট বল বানিয়ে তেল গরম হয়ে এলে তাতে ভেজে নিন। হালকা বাদামী হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ভাজুন। এরপর একটি প্লেটে বের করে একপাশে রাখুন।
কোফতার গ্রেভি তৈরি করতে একটি প্যানে তেল গরম করে সামান্য জিরে , হিং ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা , লবঙ্গ, এলাচ এবং তেজপাতা দিয়ে ভেজে নিন।
ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার এতে টমেটোর পেস্ট ও লবণ দিয়ে ৩ থেকে ৪ মিনিট কষে নিন।
গ্রেভি থেকে তেল আলাদা হতে শুরু করলে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো , ধনে ও জিরের গুঁড়ো দিয়ে ভেজে নিন। কিছুক্ষণ ভাজার পর এতে দই দিয়ে দুই মিনিটের জন্য মৃদু আঁচে রান্না করুন।
দই মশলার সাথে ভালোভাবে মিশে গেলে তাতে জল দিন। ঢেকে ৫ থেকে ১০ মিনিট হতে দিন। গ্রেভি হয়ে গেলে এতে কোফতা যোগ করুন এবং দুই মিনিট রান্না হতে দিন। এবার এতে গরম মসলা দিন এবং ফোটানোর পর নামিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Laue-kofta-.html

0 Comments