সুস্বাদু ওটস উত্তাপম



 ওজন কমানোর পাশাপাশি স্বাদের সাথে আপস করতে না চান, তাহলে ওটসের উত্তাপম বানাতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু দেখতে এবং তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন জেনে নেই রেসিপি 


উপকরণ :

   

 ওটস- ১ কাপ

 সুজি- ১ কাপ

 দই- আধ কাপ

 প্রয়োজন মত জল

 ধনে - ১ চা চামচ

 ক্যাপসিকাম- ১ চা চামচ

 কাঁচা লঙ্কা - ২টি (মিহি করে কাটা)

 পেঁয়াজ-১টি (মিহি করে কাটা)

 গাজর- ১টি (সূক্ষ্ম করে কাটা)

 সর্ষে - ১ চা চামচ

 লবন


পদ্ধতি :

প্রথমে ওটস গুঁড়ো করে এর পাউডার তৈরি করে নিন। এর পর এতে সুজি ও দই মিশিয়ে প্রয়োজন মত জল মেশান। এর পর এতে সর্ষে বাটা, লবণ মিহি করে কাটা সব সবজি মেশান। ভালো করে মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন।


 এবার একটি প্যান গরম করে তাতে তেল দিয়ে গরম করে উত্তাপমের ব্যাটার ঢেলে ভালো করে বেক করুন। উত্তাপম প্রস্তুত এটি সবুজ চাটনির সাথে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_927.html

Post a Comment

0 Comments