কেটো লেমন চিকেন



চিকেন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করলে, বানাতে পারেন কেটো লেমন চিকেন। যার স্বাদ হবে আশ্চর্যজনক।  তো চলুন জেনে নেই কেটো লেমন চিকেনের রেসিপি।


 উপকরণ:

 ২০০ গ্রাম মুরগির মাংস

 ১ কাপ দই

 লবণ

 সবুজ ধনে

 ১ চা চামচ রসুন বাটা

 ২টেবিল চামচ লেবুর রস

 ১ চা চামচ গোল মরিচ

 ২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

 ১টেবিল চামচ মাখন

কাটা লেবু

সব্জি


পদ্ধতি :

 প্রথমে মুরগির টুকরো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, এরপর একটি বড় পাত্রে লেবুর রস, দই, লবণ, গোলমরিচ এবং একটি ছোট চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 


  এরপর মুরগিকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।তারপর প্যান গরম করে এতে ১ টেবিল চামচ মাখন ও আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করা চিকেন যোগ করে নাড়তে থাকুন। ভালো করে কষে বাকি বেচে যাওয়া মশলা ও সব্জি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ভালভাবে সেদ্ধ হলে সামান্য জল দিয়ে হতে ফুটতে দিন।  হয়ে গেলে আঁচ কমিয়ে লেবুর টুকরো ও ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_454.html

Post a Comment

0 Comments