খাবারের বাহানা থাকবে না আর, খেলে ক্রিমি পালং পনির



  পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে।  পালং শাক খেলে শরীরে রক্তের অভাব দূর হয়।  পালং শাকে ভিটামিন এ, সি, কে এবং আয়রন, পটাশিয়াম, ফোলেটের মতো খনিজ উপাদান পাওয়া যায়।  পালং শাক পুষ্টির ভান্ডার। 


  শিশুরা সবুজ শাকসবজি খুব একটা পছন্দ করে না।  বাচ্চাদের নতুন স্বাদের পালং শাক খাওয়াতে   ক্রিমি পালং পনির বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন।  এর ফলে পালং শাক এবং পনির উভয়েরই পুষ্টি শরীরে পৌঁছে যাবে। আসুন জেনে নিই কীভাবে ক্রিমি পালং পনির বানান যাবে এই রেসিপি। 


 উপকরণ:


     ৫০০ গ্রাম - পালং শাক

     ৩০০ গ্রাম - পনির

     ৪ টে টমেটো

     ১- সবুজ লঙ্কা 

     1১ইঞ্চি - আদা টুকরো 

     ১/২ চা চামচ - জিরে 

     ২ চিমটি- হিং

     ১/৪ চা চামচ - হলুদ

     ১/৪ চা চামচ - লাল লঙ্কা গুঁড়ো

     লবন

     ১ টেবিল চামচ - বেসন

     ১/৪ চা চামচ - গরম মসলা

     ২টেবিল চামচ - ধনে পাতা

     ২ চা চামচ ফ্রেশ ক্রিম


  রেসিপি:

 প্রথমে পালং শাক পরিষ্কার করে ধুয়ে নিন।

 এবার একটি পাত্রে পালং শাক কম আঁচে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হলে পালং শাক ঠাণ্ডা করে মিক্সারে পেস্ট বানিয়ে নিন।


 এবার পনীরকে চৌকো করে কেটে হালকা ভেজেও নিতে পারেন। এবার একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে হিং, জিরে ফোড়ন দিয়ে ভেজে নিন।


 এবার তেলে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়োও বেসন দিয়ে একটু ভেজে নিন। এতে টমেটো পেস্ট, আদা, সবুজ লংকার পেস্ট, লাল লঙ্কা গুঁড়ো দিন।


 মশলা ভালো করে কষে এতে লবণ, গরম মসলা যোগ করুন এবং সমস্ত জিনিস ভাল করে মেশান।

 হয়ে গেলে পনিরের টুকরোগুলো তাতে দিয়ে নেড়ে জল দিয়ে ২ মিনিট ঢেকে ধীর আঁচে হতে দিন।


পালং পনির প্রস্তুত।  ১ চা চামচ ক্রিম এবং মাখন যোগ করে এটি সাজান।  রুটি, নান, পরোটা বা ভাতের সাথে গরম গরম খান।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/creamy spinach-cheese.html

Post a Comment

0 Comments