কয়লা চোরাচালান মামলায় ডায়মন্ড হারবারের একটি থানায় সিবিআই-এর মুখ্য তদন্তকারী অফিসার উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, এক ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডেকে ভয় দেখিয়ে জবানবন্দি রেকর্ড করেন তিনি।
সাক্ষী হিসেবে নোটিশ দিয়ে নিজাম প্রাসাদে ডেকে উমেশ কুমার ও অন্যান্য সিবিআই আধিকারিকরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে হুমকি দেন। সিবিআই বাংলায় কয়লা চোরাচালানের মামলার তদন্ত করছে। এই মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এর আগে সিবিআই এবং ইডি কয়লা কেলেঙ্কারি নিয়ে টিএমসির জাতীয় সাধারণ সম্পাদক অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ও স্ত্রী রুজিরাকেও বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়েও খোঁজখবর নেওয়া হয়।
এই ঘটনায় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করেছিল সিবিআই। অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে গ্রেফতার করা হয়েছে, তিনিও সিবিআই হেফাজতে রয়েছেন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_63.html

0 Comments