গান কীভাবে একটি মানুষের জীবন বদলে দিতে পারে তার জলজ্যান্ত প্রমান কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বদ্যাকর। কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বদ্যাকর দুবরাজপুরের কুরালজুড়ি গ্রামে একটি পাকা বাড়ি তৈরি করেছেন। ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে ওই বাড়ির। তাঁর হাতে এখন একটি আইফোন ১৩ রয়েছে, যা সম্প্রতি একজন অনুরাগী তাঁকে উপহার দিয়েছেন এবং এখন তিনি এই আইফোনটি কীভাবে ব্যবহার করবেন তা শিখছেন। আইফোন পেয়ে খুশি পুরো পরিবার।
কিছুদিন আগেও তিনি বাদাম বিক্রি করে সংসার চালাতেন, হাতে থাকত একটি ভাঙা মোবাইল।
গায়ক হিসেবে খ্যাতি পাওয়ার সাথে সাথে ভুবন বদ্যাকর একটি গাড়ি কিনেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি চালানোর সময় তিনি দুর্ঘটনার শিকার হন। এরপর গাড়িটি বিক্রি করে দেন।
'কাঁচা বাদাম' গানটি হিট হওয়ার পর বদলে গেছে ভুবন বদ্যাকরের জীবন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায় গানটি। যার উপর প্রচুর রিল ভিডিও তৈরি করা হয়েছিল এবং সেলিব্রিটিরাও এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এই গান দিয়েই রাতারাতি তারকা বনে যান ভুবন বদ্যাকার।
ভুবন জানিয়েছেন তিনি এত ভালোবাসা ও উপহার পেয়ে খুব খুশি। এই আইফোন তাঁকে দিল্লীর এক অনুরাগী তাঁকে উপহার হিসেবে দিয়েছে।
বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি। নতুন একটি ভিডিওও প্রকাশ করেছেন তিনি। নতুন আইফোন পাওয়ার পর নতুন গান 'বাদাম বেচে খায়, সেলিব্রেটি ভাই, বাদামের তুলনা, দুনিয়া নাই' গাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_292.html

0 Comments