ধাবায় আমরা অনেক সময় মসলা ভিন্ডি খেয়েছি। কিন্তু কাজের চাপে আমরা সময় মত এটি বানাতে পারিনা। ওই রোজ এক ঘেঁয়ে খাবার খেয়ে থাকি। এখন আর নয়, ধাবা স্টাইলে মসলা ভিন্ডি বানিয়ে নিন এভাবে
উপকরণ:
২৫০ গ্রাম ভিন্ডি
জল
৮ চা চামচ সর্ষে তেল
১ চা চামচ জিরে
১ চা চামচ গোটা মৌরি
১ চা চামচ মৌরি গুঁড়ো
১ছোট বাটি পেঁয়াজ
১ চা চামচ আদা
১চামচ হলুদ
১ চা চামচ আমচুর গুঁড়ো
১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
১ চা চামচ লেবুর রস
পদ্ধতি :
প্রথমে তেল গরম করে তাতে গোটা জিরে ও গোটা মৌরি ফোড়ন দিয়ে হাল্কা ভেজে এতে পেঁয়াজ দিতে হবে। হালকা বাদামী হলে, আদা ও জল দিয়ে কষে হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়তে হবে।
এবার এতে ভেন্ডি দিয়ে জল দিয়ে ক্রমাগত নাড়ুন। ভিন্ডি ভালো করে মিশে গেলে তাতে লবণ, গোলমরিচের গুঁড়ো, ও আমচুর গুঁড়ো ও মৌরি গুঁড়ো দিয়ে নেড়ে, এবার এতে লেবুর রস মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। মসলা ভিন্ডি রেডি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Masala-vendi.html

0 Comments