বৃষ্টিতে চায়ের সঙ্গে খান রাজমা টিক্কি



 রাজমা চাওয়াল পাঞ্জাব সহ সমগ্র উত্তর ভারতে  খাওয়া হয়।  অনেক সময় বাড়িতে প্রচুর পরিমাণে রাজমা তৈরি করা হয়। বেচে যাওয়া রাজমা ফেলে না দিয়ে, এটি দিয়ে খুব সুস্বাদু জলখাবার তৈরি করা যায়।  সেটি হল রাজমা টিক্কি। চলুন জেনে নেই এর রেসিপি। 


 উপকরণ :

  রাজমা- ১ কাপ

পাউরুটি-২ টি 

 সেদ্ধ আলু-৩টি 

 পুদিনা পাতা -১০টি 

 কাটা পেঁয়াজ - ১ কাপ

 লাল লঙ্কা গুঁড়ো - ১ চিমটি

 লবন

 প্রয়োজন মত তেল


পদ্ধতি :

 প্রথমে রাজমার গ্রেভি থেকে ছেঁকে নিন। বাটিতে নামিয়ে রাজমায় রুটি, পুদিনা পাতা এবং লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিন। এর পর রাজমাসহ সব মশলা ও পেঁয়াজ মেশান।


এর পরে এটিকে টিক্কির আকার দিন। এখন প্যানে তেল গরম করে টিক্কি গুলো ভেজে নিন।  যেকোনও পছন্দের চাটনির সাথে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_5330.html

Post a Comment

0 Comments