গরমে বাড়ল ছুটির মেয়াদ, শিক্ষা দফতরের তরফ থেকে গরমে ছুটি নির্ধারণ করা হয়েছিল ১৫ই জুন। অর্থাৎ পরশুদিন স্কুল খোলার কথা। কারণ স্কুল খোলার সাথে সাথেই শুরু হবে স্টুডেন্টদের ইউনিট টেস্ট পরীক্ষা। কিন্তু গরমের কারণে ছুটি আবারও বারানো হল শিক্ষা দফতরের তরফ থেকে। ২৭শে জুন খোলা হবে স্কুল।
এদিন সকালে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে । যদিও উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এর স্কুলগুলিতে বাড়ানো হয়নি ছুটি।
রবিবার পানিহাটিতে গরম ও আর্দ্রতার কারণেই ইস্কন মন্দিরের দণ্ড মহোৎসবে তিনজনের মৃত্যু হয়েছে। আর এই গরমে অনেকেই অচৈতন্য হয়ে পড়েন। ওই ঘটনার পরই স্কুল খোলার বিষয়ে এই নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_816.html

0 Comments