মনবাহারী বেনারসি দম আলু



নিরামিষ ভাবে বানান বেনারসি দম আলু। পেঁয়াজ, রসুন ছাড়াই বানান যায় এই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক বানানোর উপায় 


 প্রয়োজনীয় উপাদান:

     ছোট আলু - ১০-১৫ টি 

     টমেটো - ১ কাপ কাটা

     আদা বাটা - ১ ছোট টুকরো 

     জিরে - ১চা চামচ

    জিরে গুঁড়ো 

     মৌরি - ১ চা চামচ

     লাল লঙ্কা - গোটা ৪টি

     কাজু বাদাম - ২ টেবিল চামচ

     আদা- ১ ইঞ্চি

     এলাচ - ৪টি সবুজ

     ঘি- ১ টেবিল চামচ

     কসুরি মেথি - ১ চা চামচ

     লবণ স্বাদমতো - ১ চা চামচ

     ক্রিম - ২চামচ

     জল - ২ কাপ

     গরম মশলা -১/২ চা চামচ

      সবুজ ধনে পাতা - ১ টেবিল চামচ


পদ্ধতি :

প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এবার টুথপিকের সাহায্যে এই সব আলুতে গর্ত করে ফেলুন।


 এবার একটি প্যানে তেল গরম করে এই আলুগুলো ভেজে প্লেটে তুলে নিন। এবার অন্য একটি প্যানে ঘি গরম করে এতে জিরে ও লাল লঙ্কা, ফোড়ন দিয়ে, কাটা টমেটো দিয়ে ভেজে নিন।


এর পর একে একে আদা বাটা, মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে।   এবার এতে কিছু ঘি দিয়ে সবুজ এলাচ ও কস্তুরি মেথি দিয়ে আবারও ভাজুন। 


 তেল ছাড়া ভাব হলে এতে লবন,দুকাপ জল ও এলাচ গুঁড়ো দিয়ে  ভাজা আলু দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। হয়ে গেলে সবুজ ধনে পাতা ও ওপরে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন বেনারসি দম আলু।  



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Manbahari-Banarasi- Dum- Aloo.html

Post a Comment

0 Comments