বর্ষায় খান তাওয়া পনির বার্গার



বর্ষায় ভাজা পোড়া খেতে মন চায়। তাই বাইরে না গিয়ে বাড়ীতে বানিয়ে নিন তাওয়া পনির বার্গার। খুবই সহজ এই রেসিপি দেখে নেওয়া যাক বানানোর পদ্ধতি 


 রেসিপি:

 প্রথমে একটি পেঁয়াজ এবং টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিন।  এর পরে, প্যানে মাখন দিয়ে পেঁয়াজ এবং টমেটো দিয়ে নেড়ে ১০০ গ্রাম চিজ গ্রেট করে, লবণ ও গোল মরিচ এবং টমেটো সস মিশিয়ে নেড়ে নামিয়ে নিন।


এর পরে, অন্য প্যানে সামান্য মাখন দিয়ে বার্গারটিকে দুপাশ ভাজুন, তারপরে মাঝখানে পেঁয়াজ, টমেটো এবং পনিরের মিশ্রণ, কিছু মেয়োনিজ পেঁয়াজের টুকরো দিয়ে এর মুখ বন্ধ করুন। আবারও এই বার্গারটি তাওয়ায় ৩০ সেকেন্ড ভেজে টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Eat Tawa- Paneer-Burger-in-Monsoon.html

Post a Comment

0 Comments