পার্থ চট্টোপাধ্যায়ের অপকর্ম সম্পর্কে জানতেন না মমতা :সৌগত রায়

 


 স্কুল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে পার্থ চট্টোপাধ্যায় দলে থেকে কী করেছিলেন।


সাংসদ সৌগত রায় এও বলেন, 'আমি জানি না পার্থ কোনও ষড়যন্ত্রের শিকার হয়েছে কি না।   আমাদের দলকে অপমান করেছে।  আমরা দোষীদের উপযুক্ত শাস্তিসহ পূর্ণাঙ্গ তদন্ত চাই।   দল পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে মন্ত্রীর পদ থেকে ছাড়া সব পদ থেকে বরখাস্ত করা হয়েছে।'


অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে থেকেই এই কেলেঙ্কারি হয়েছে।  যার জবাবে সাংসদ সৌগত রায় বলেছেন, বিজেপি নেতারা 'ননসেন্স'।  তিনি বলেন, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতার কোনও ধারণা ছিল না।


 সৌগত রায় এর জবাবে বললেন,  যদি শুভেন্দু অধিকারীর কাছে কোনও প্রমাণ থাকে, তাহলে সেটি যেন ইডির সামনে উপস্থাপন করতে, মিডিয়ার সামনে নয়।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Mamata-did-not- know- about-ParthaChatterjees-misdeeds-Saugata-Roy.html

Post a Comment

0 Comments