পার্থ চট্টোপাধ্যায়কে স্নান করাতে সাহায্যের হাত বাড়ালো ইডি



টিএমসি নেতা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার পর ইডির বেড়েছে চাপ। কারণ হিসেবে বলা হচ্ছে পার্থ চ্যাটার্জির ওজন। ১১১কেজি ওজনের পার্থ চট্টোপাধ্যায়কে নিজে স্নান করতে পারেন না। বাড়ীতে বিশেষ স্টুলের মাধ্যমে তিনি স্নান করতেন। আবার জুতোও নিজে পড়তে পারতেন না, কাউকে পড়িয়ে দিতে হত। ডায়াবেটিক এবং ওজন বৃদ্ধির সমস্যার জন্য হাঁটতে বা সিঁড়ি বেয়ে উঠতেও তার সমস্যা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের ওজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় মেমও তৈরি হচ্ছে।


ইডি সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় নিজে থেকে স্নান করতে পারেন না, সেই কারণেই ইডি-র হেফাজতে দু'দিন স্নান করেননি তিনি।  কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তিনি নিজে স্নান করতে পারেন না এবং তার বিশেষ স্টুল প্রয়োজন।


 এর পরে, ইডি আধিকারিকরা তাঁকে বড় বাথরুমে নিয়ে যায়।  যেখানে শুধু স্নানই নয়, পোশাক পরাতেও ইডি কর্মীদের সাহায্য নিতে হয়েছে তাঁকে।


   ইডি হেফাজতে, পার্থ চট্টোপাধ্যায়কে কেবল একদিন দুপুরে ভাত দেওয়া হয়েছিল এবং বাকি দিনে দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য রুটি দেওয়া হয়েছিল।  শুক্রবার রাতে ডিমের তরকারি ও রুটি খান তিনি।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_6040.html

Post a Comment

0 Comments