গরমে পান করুন ঠান্ডা ঠান্ডা আমরস



গরম মানেই আম খাওয়া। সাথে আমের বানান ভিন্ন পদ। ঘরেই খুব সহজে বানাতে পারেন আমরস। শিশুদেরও এই গরমে ভালো লাগবে আমরস। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি 


 উপাদান:

     পাকা আম- ১ কেজি

     চিনি - স্বাদ অনুযায়ী

     ঠাণ্ডা দুধ- আড়াই কাপ

     জাফরান - ১/৪চা চামচ

     বরফ কিউব - প্রয়োজন হিসাবে


 প্রক্রিয়া:

 প্রথমে আমের খোসা ছাড়িয়ে এর পাল্প বের করে নিন। এবার এই পাল্পটি একটি মিক্সার গ্রাইন্ডারে রেখে ভালো করে পেস্ট করে নিন।


     এরপর এই পেস্টে দুধ ও জাফরান মিশিয়ে এই মিশ্রণটি বের করে নিন। চাইলে এতে আরও কিছু দুধ মেশাতে পারেন।


     এবার এই আম ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে গ্লাসে ঢেলে বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Drink cold- amras- in-summer.html

Post a Comment

0 Comments