বোমা বাঁধতে গিয়ে মৃত ২, উদ্ধার প্রচুর কাঁচামাল



 রাজ্যে মানিকচকে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে, ২জনের, আহত হয়েছে অনেকে।বিস্ফোরণের পরে, হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়, আহতদের মালদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- ফারজান এসকে (৪৫) ও সফিকুল ইসলাম (৩০)। প্রাপ্ত তথ্য অনুযায়ী খোলা মাঠে বোমা বাঁধার চেষ্টা করার সময় এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ যায় সেখানে।


তদন্তে পুলিশ জানতে পারে,দুপুর আড়াইটে নাগাদ বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয় লোকজন।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগে স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে হাসপাতালের চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন, অপর একজন চিকিৎসাধীন।  ঘটনাস্থল থেকে বোমা তৈরিতে ব্যবহৃত কিছু কাঁচামালও উদ্ধার করেছে পুলিশ। 


বোমা তৈরির এত কাঁচামাল কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে বোম্ব স্কোয়াডের একটি দল সেখানে পৌঁছয়।   এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_261.html

Post a Comment

0 Comments