শিশুদের জন্য কয়েক মিনিটের মধ্যে তৈরি হওয়া ফ্রুট স্যান্ডউইচ। চলুন দেখে নেওয়া যাক রেসিপি।
উপকরণ :
পাউরুটি - ৫টি
ক্রিম - ৩ চামচ
আঙ্গুর - ১০-১২টি
কাটা আম - ১/২কাপ
কাটা আপেল - ১/২ কাপ
জ্যাম (৩-৪ প্রকার) - প্রয়োজন অনুযায়ী
আখরোটের গুঁড়ো - প্রয়োজন মতো
পদ্ধতি :
প্রথমে পাউরুটি টুকরো টুকরো করে কেটে এর প্রান্তগুলো কেটে আলাদা করে নিন। এরপর আম, আঙ্গুর ও আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিন।
এরপর আলাদা পাত্রে সব ধরনের জ্যাম বের করে পাউরুটির স্লাইসে লাগান। এর ওপর আখরোটের গুঁড়ো দিন।
পাউরুটির ওপর জ্যাম লাগানোর পর এর ওপর ক্রিম লাগিয়ে দিন চারদিকে। এর পর এতে সব ধরনের ফল দিয়ে তারওপর আরেকটি পাউরুটি রাখুন। এবার পাউরুটি ২ভাগে কেটে বাচ্চাকে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_348.html

0 Comments