পনিরের অন্য কোনও রেসিপি দুপুরে হোক বা রাতে খেতে হলে বানাতে পারেন চিলি পনির।শিশুরাও পনিরের এই রেসিপিটি খুব পছন্দ করবে। চলুন জেনে নেই বানানোর পদ্ধতি
উপকরণ :
৩০০ গ্রাম পনির
২টি মাঝারি ক্যাপসিকাম
কাঁচা লঙ্কা
২টি কাটা পেঁয়াজ
১টি টমেটো
৩-৪টি রসুন
খুব সামান্য পরিমান আদা
পেঁয়াজকলি
রেসিপি:
প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং পনির চারকোনা করে কেটে নিন। পেঁয়াজকলি ও কেটে নিন।
এবার একটি প্যানে ২ চামচ তেল দিয়ে প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম ও পেঁয়াজকলি হালকা ভেজে তুলে নিন। এবার একই প্যানে ১ চা চামচ তেল দিয়ে পনির হালকা ভেজে তুলে নিন।
আবার ওই প্যানে ২ চামচ তেল দিয়ে মিহি করে কাটা রসুন, আদা ও কাঁচা লংকা ভেজে এতে টমেটো দিন।
এবার চিলি পনির মসলা ২ কাপ জলে মিশিয়ে ঢেলে দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ, ক্যাপসিকাম, পেঁয়াজকলি এবং পনিরও দিয়ে নিন।
সামান্য ঘন হলে লবণ দিয়ে আবারও ফুটিয়ে নিন। চিলি পনির প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/08/blog-post_180.html

0 Comments