অল্প সময়ে বানিয়ে নিন চাইনিজ ফ্রাইড রাইস

 


বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে বানাতে পারেন চাইনিজ ফ্রাইড রাইস।  খুবই সহজ এই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক -


উপকরণ :

ভাত 

লঙ্কার গুঁড়ো

ফ্রাইড রাইস মসলা

 কেচাপ

 ভিনেগার

 চিনি

লবন

পেঁয়াজ

গাজর কুচি

রসুন

ধনেপাতা

তেল 


পদ্ধতি :

 প্রথমে প্যানে তেল গরম করুন এবং এতে গ্রেট করা রসুন, কাটা পেঁয়াজ দিয়ে ভাজুন।


 পেঁয়াজ ভালো করে ভাজা হলে গাজর কুচি দিয়ে ২ থেকে ৩ মিনিট ভাজুন।  এবার এতে লবণ, লঙ্কার গুঁড়ো, ফ্রাইড রাইস মসলা, কেচাপ এবং ভিনেগার, চিনি দিয়ে ভালো করে মেশান।


 এখন ভাত দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিন। ১-২ মিনিট পর ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/08/Make Chinese- Fried-Rice- in-no- time.html

Post a Comment

0 Comments