মুখরোচক টমেটো পেঁয়াজের সবজি



অনেক সময় এক ধরনের সবজি খেয়ে একঘেয়ে হয়ে যাওয়া হয়।  সেক্ষেত্রে নতুন কিছু ট্রাই করতে চাইলে, তাহলে টমেটো পেঁয়াজ সবজি বানাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপি 


 উপকরণ :

     পেঁয়াজ-২টি

     টমেটো-৩টি

     লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ

     হলুদ গুঁড়ো - আধ চা চামচ

     ধনে গুঁড়ো - ১ চা চামচ

     গরম মসলা গুঁড়ো - ১ চা চামচ

     হিং- এক চিমটি

     সর্ষে - ১/২চা চামচ

     জিরে - আধ চা চামচ

     গুড়- আধ  চা চামচ

     লবন

     তেল - ২ চা চামচ

     সবুজ ধনে পাতা - ২টি 

     আদা রসুন বাটা- আধ চা চামচ

     কাঁচা লঙ্কা - ১টি 


পদ্ধতি :

 পেঁয়াজ কেটে নিয়ে, প্যানে তেল গরম করে এতে সর্ষে এবং জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ও কাঁচা লংকা দিন।


 নরম না হওয়া পর্যন্ত দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে আদা-রসুন পেস্ট দিয়ে এতে সমস্ত মশলা দিয়ে কষে নিয়ে গুড় ও এতে টমেটো দিন।


টমেটো নরম হলে লবণ দিয়ে ঢেকে রাখুন। ৫ মিনিট পর গরম মসলা মেশান।হয়ে গেলে সবুজ ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/08/blog-post_343.html

Post a Comment

0 Comments