সপ্তাহান্তে, পরিবারের সাথে বাইরে খাওয়ার বা বাড়িতে পরিবারের সাথে একটি ছোট গেট-টু-গেদার রাখার পরিকল্পনা করে থাকলে বানিয়ে নিতে পারেন অমৃতসারি চিকেন। আসুন জেনে নেওয়া যাক অমৃতসারি চিকেন মসলার রেসিপি -
মেরিনেশনের জন্য :
মুরগি - ১/২কেজি
আদা-রসুন পেস্ট - ২ চা চামচ
দই - ৪ চা চামচ
লবন
পেঁয়াজ - ২ চা চামচ (কাটা)
লেবুর রস - ১ চা চামচ
ধনে গুঁড়ো - ১ চা চামচ
জিরে গুঁড়ো - ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো - ১চা চামচ
গ্রেভির জন্য :
মাখন - ২টেবিল চামচ
ক্রিম - ৩ চামচ
চিনি - আধ চা চামচ
কাঁচা লঙ্কা - ১টি (কাটা)
টমেটো - ৪ থেকে ৫টি
লবন
আদা- ১ চা চামচ
পদ্ধতি :
প্রথমে একটি পাত্রে চিকেন নিয়ে আদা-রসুন পেস্ট, দই,লবন,পেঁয়াজ,লেবুর রস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে ২-৩ ঘন্টা মেরিনেট করার জন্য রেখে দিন।
এবার একটি প্যানে মাখন দিয়ে তাতে পেঁয়াজ এবং লাল লঙ্কা দিয়ে ভেজে নিন। তারপর আদা, লবণ, কাঁচা লঙ্কা, টমেটো ভেজে ম্যারিনেট করা মুরগি দিয়ে অল্প আঁচে হতে দিন, যতক্ষণ না তেল বেরিয়ে আসে। সামান্য জল ও চিনি দিয়ে ফুটতে দিন।
হয়ে গেলে কাঁচা লঙ্কা , ধনে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/08/blog-post_299.html

0 Comments