মুখরোচক স্ন্যাকস ক্রিস্পি চানা চিলি ড্রাই



 মশলাদার স্ন্যাকস খেতে চান? তাহলে ঝটপট বানিয়ে নিন ক্রিস্পি চানা চিলি ড্রাই।  বাইরের চাট খাওয়া এড়িয়ে চললে ঘরেই তৈরি করতে পারেন একে।  জেনে নেওয়া যাক রেসিপি -


  উপকরণ:


     ১০০ গ্রাম ছোলা সারারাত ভিজিয়ে রাখা 

     ১/২ চা চামচ - লবণ

     ২.৫ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

     ভাজার জন্য তেল

     ১টেবিল চামচ তেল

     ১ চা চামচ আদা কুচি 

     ২টি কাঁচা লঙ্কা কাটা

     ১টি ছোট কাটা ক্যাপসিকাম

     ১ চা চামচ সয়া সস

     ১ চা চামচ ভিনেগার

     ২ টেবিল চামচ টমেটো সস

     ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো

     ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো 

     ১/৪ চা চামচ লবণ

     ১ চা চামচ কর্নফ্লাওয়ার

     কিছু সবুজ ধনে


 রেসিপি:

 প্রথমে ভেজানো ছোলা আধ কাপ জলে লবণ দিয়ে সেদ্ধ করে নিন। হয়ে গেলে জল ছেকে ঠান্ডা করে নিয়ে এতে ২.৫ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 


 এবার একটি প্যানে তেল গরম করে ছোলা তেলে দিয়ে ২ মিনিট ভেজে নিন। ছোলায় তেল ছাড়তে  শুরু করলে রং পরিবর্তন হলে তুলে ফেলুন। আবারও প্যানে ১ চামচ তেল দিয়ে এতে চিলি সস, আদা, কাঁচা লঙ্কা ও ১টি ক্যাপসিকাম দিয়ে   হালকা করে ভেজে নিন। 


 এতে ১চামচ সয়া সস, ১চামচ সাদা ভিনেগার এবং ২ চামচ টমেটো সস, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং লবণ মিশিয়ে নাড়তে থাকুন।


 একটি পাত্রে ১ চামচ কর্নফ্লাওয়ার এবং ২-৩ চামচ জলে গুলে তাতে দিয়ে দিন। সব সেদ্ধ হয়ে গেলে তাতে ছোলা দিয়ে ভালো করে মিশিয়ে এতে,কাটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।


 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/08/blog-post_6204.html

Post a Comment

0 Comments