গণেশ পূজো শেষ তাই বলে কী মোদক খাওয়াও শেষ? বাড়ীর গণেশকে প্রসাদ হিসেবে দিতে পারেন এই মোদক। এর মধ্যে নতুন বিষয় হল একটু অন্য স্বাদের এটি হবে ভাজা মোদক। চলুন জেনে নেওয়া যাক রেসিপি -
উপকরণ:
ময়দা
তেল
লবণ
জল
গুড়
শুষ্ক নারকেল
সাদা তিল
এলাচ গুঁড়ো
জায়ফল
পদ্ধতি :
প্রথমে ময়দা, লবণ ও তেল দিয়ে ময়াম দিয়ে দিন। এবার জল নিয়ে ভালো করে ময়দা মাখিয়ে নিন। খেয়াল রাখতে হবে মোদকের জন্য মাখাটা জন নরম হয়ে যায়। হয়ে গেলে ২০ মিনিটের জন্য আলাদা করে রাখুন।
এবার স্টাফিংয়ের জন্য প্যানে নারকেল কোরানো দিয়ে নেড়ে এতে গুড় দিন, একে একে তিল, জায়ফল এবং এলাচের গুঁড়ো মিশিয়ে নিন। আর্দ্র দেখাতে শুরু করলে নামিয়ে রাখুন।
এবার ময়দার বল বানিয়ে রোল করে এতে স্টাফিং মিশ্রনটি দিয়ে মোদকের আকারে গড়ে নিন।
এবার একটি প্যানে তেল গরম করে মোদকগুলি সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা মোদক প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/09/blog-post_799.html

0 Comments