বিমানবন্দরে সোনা উদ্ধার, গ্রেফতার ১



 কলকাতা বিমানবন্দরে ফের সোনা উদ্ধার হল।  সিঙ্গাপুর থেকে আসা এক ভারতীয় নাগরিক মুকেশ আগরওয়ালের কাছ থেকে ১০০০ গ্রামের বেশি ওজনের সোনা উদ্ধার করা হয়েছে।  


 শুল্ক বিভাগ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকরা মুকেশ আগরওয়ালের কাছ থেকে ২৭টি স্বর্ণমুদ্রা ও তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে।  এর ওজন প্রায় ১১৪০ গ্রাম, এর বাজার মূল্য ৫৬ লক্ষ ৭৮ হাজার ৬৯৪ টাকা। গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।


  সম্প্রতি কলকাতা বিমানবন্দরের পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা চোরাচালানের বেশ কয়েকটি ঘটনা ধরা পড়েছে।  শুক্রবার, সঙ্গীতা দেবী নামে মহিলা যাত্রীর লাগেজেও  ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলারের ১৩টি প্যাকেট উদ্ধার করা হয় যার ভারতীয় দাম প্রায় ১ কোটি ২৩ লাখ ১ হাজার টাকা।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/09/blog-post_54.html

Post a Comment

0 Comments