চায়ের সাথে জমবে আড্ডা, সঙ্গে নিতে হবে ক্রিস্পি ফিশ ফ্রাই



সন্ধ্যে বেলা শীতের আমেজ আনতে চায়ের সাথে খেতে পারেন ক্রিস্পি ফিশ ফ্রাই। কীভাবে বানাবেন? চলুন দেখে দেওয়া যাক-


উপকরণ :

 মাছের ফিললেট, ডিম, লবন, লেবুর রস, পেঁয়াজের রস, ধনে, কাঁচা লঙ্কার পেস্ট এবং গরম মসলা গুঁড়ো, আটা এবং সামান্য জল, ব্রেডক্রাম্ব,কেচাপ।


পদ্ধতি :

 মাছের ফিললেট ধুয়ে ঘন টুকরো করে কেটে নিন।  এরওপরে সামান্য লবণ দিয়ে লেবুর রস দিয়ে মেশান। 


 একটি আলাদা বাটিতে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের রস, ধনে, কাঁচা লঙ্কার পেস্ট এবং গরম মসলা গুঁড়ো দিয়ে মাছের ফিললেটে দিয়ে মেশান। ফিললেটগুলি বেশ কিছু ক্ষণ ঢেকে রাখুন। 


 এবার একটি পাত্রে ডিম, আটা এবং সামান্য জল দিয়ে ঘন ব্যাটার বানিয়ে নিয়ে প্রতিটি ফিললেট ওই ব্যাটারে ডুবিয়ে, ব্রেডক্রাম্ব দিয়ে চারপাশে মুড়িয়ে দিন।


এখন একটি প্যানে তেল দিয়ে গরম করে  মাছের ফিললেটগুলি খাস্তা এবং বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার মাছের ওপর কালো লবণ ছিটিয়ে কেচাপ বা মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।





from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_8975.html

Post a Comment

0 Comments