ক্রিস্পি পটেটো রোল



সন্ধ্যে হলেই বাচ্চাদের কিছু না কিছু খেতে চায়, এদিকে রোজ একঘেয়ে খাবার তারা খেতে চায় না। তাহলে সমস্যা সমাধান করবে পটেটো রোল। চলুন জেনে নেই রেসিপি 


 উপকরণ :

 আলু সেদ্ধ- ২টি

 ময়দা - ১বাটি

 তেল- প্রয়োজন মতো

 লবণ- স্বাদ অনুযায়ী

 চাট মসলা- ১/২ চা চামচ

 লাল লঙ্কা গুঁড়ো - ১/৪চা চামচ

 গরম মসলা - ১/৪ চা চামচ

 হলুদ - ১/৪চা চামচ

 কসুরি মেথি - ১ চা চামচ


পদ্ধতি :

আলু সেদ্ধ করে ভালো করে চটকে নিতে হবে।

এতে লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, চাট মসলা, গরম মসলা, কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

মেশান।


 অন্য একটি পাত্রে ময়দা, তেল এবং লবণ, জল দিয়ে ভালো করে মেখে ছোট ছোট বল আকারে গড়ে বলের মাঝে গর্ত করে, আলুর পুর ভরে মুখ বন্ধ করে দিতে হবে। তারপর হাল্কা করে বেলে নিতে হবে।


এবার প্যান গরম করে তেল দিয়ে, তেলও গরম হয়ে গেলে, ওই মাখা ময়দা সহ আলু ভেজে নিতে হবে। হয়ে গেলে পরিবেশন করুন পটেটো রোল।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Crispy potato-rolls.html

Post a Comment

0 Comments