সাগরদিঘীর বিধায়ক রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
এদিন সকাল ১০ টায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউ তে ভর্তি করা হয়, এবং এগারোটা নাগাদ তিনি মারা যান।
তৃণমূল কংগ্রেস বিধায়ক হিসাবে ২০১১ সালে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন এরপর ওই কেন্দ্রে ২০১১ ২০১৬ এবং ২০২১ পর পর তিনবার তিনি সাগরদিঘী থেকে জয়ী হয়েছিলেন।
মুর্শিদাবাদ জেলায় দীর্ঘ তিন দিন কংগ্রেস রাজনীতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, তারপরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
১৯৫৩ সালে ৫ই ডিসেম্বর এই তৃণমূল কংগ্রেস বিধায়ক জন্মগ্রহণ করেন। সুব্রত সাহার মৃত্যুতে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে নেমেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন শাসক থেকে বিরোধী সব দলের সদস্যরাই।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/Late Minister-of-State.html

0 Comments