কলকাতায় ২ জন সন্ত্রাসীদের কাছ থেকে এসটিএফ বাজেয়াপ্ত করেছে ৪০ কেজি বিস্ফোরক আর্সেনিক সালফাইড। এই বিস্ফোরক এটি অনেক গুলো বহুতল উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
এই দুই যুবকের নাম রমজান ওরফে লালাই এবং আরেক জন হলেন ফিরোজ, দুবরাজ পুর বীরভূমের বাসিন্দা সে।
জানা গেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় সোনার পুর-বামনঘাটা হাইওয়েতে দুজন সন্দেহভাজন বাইক আরোহীকে তল্লাশিকালে এই বিস্ফোরক উদ্ধার করা হয়।
তবে, এসব বিস্ফোরক কোথা থেকে এসেছে এবং কোথায় ব্যবহার করা হবে তা জানার চেষ্টা করছে পুলিশ। কোন সন্ত্রাসী চক্র এই বিস্ফোরক সরবরাহ করেছে এবং তাদের উদ্দেশ্য কী তা খতিয়ে দেখছে পুলিশ।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_518.html

0 Comments