সুস্বাদু পেয়ারার হালুয়া



শীতে গাজরের হালুয়া, সুজি বা ময়দার হালুয়া আমরা খেয়েই থাকি। এই শীতে একটু আলাদা পেয়ারার সুস্বাদু হালুয়া খেতে পারেন। সুস্বাদু পেয়ারার হালুয়া বানানোর পদ্ধতিও খুব সহজ।কীভাবে বানানো যাবে? চলুন জেনে নেওয়া যাক-


উপকরণ :

  চারটি পেয়ারা, এক কাপ চিনি, এক চা চামচ এলাচ, খোয়া ক্ষীর, এক চতুর্থাংশ ঘি, মিহি করে কাটা কাজু ও বাদাম, আধ লিটার দুধ লাগবে।  


 পদ্ধতি :

প্রথমে দুধ ফুটিয়ে নিতে হবে। ঘন হয়ে এলে  পেয়ারাকে দু ভাগে কেটে সেদ্ধ করে নিতে হবে। এরপর পেয়ারার পেস্ট বানিয়ে এরপর এর বীজ আলাদা করে নিতে হবে। 


  এবার প্যানে ঘি দিয়ে কাজু ও বাদামও হালকা ভেজে নিন।  ভাজা হয়ে গেলে এতে পেয়ারার পেস্ট দিয়ে অল্প আঁচে নাড়তে হবে।


  এবার এতে খোয়া ক্ষীর ও চিনি মিশিয়ে ভালো করে হতে দিতে হবে। শেষে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই  সুস্বাদু পেয়ারার হালুয়া তৈরি।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_8897.html

Post a Comment

0 Comments