শীতের সন্ধ্যে বেলা কিছু খেতে ইচ্ছে করলে বানাতে পারেন রাগির আটার বরফি। রাগি ক্যালসিয়াম সমৃদ্ধ। ভিটামিন বি, ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন ইত্যাদি অনেক পুষ্টি উপাদান এতে পাওয়া যায়। চলুন জেনে নেই রেসিপি-
উপাদান:
১ টেবিল চামচ রাগি আটা
গুড় ৪ চা চামচ
বাদাম ২ গ্রাম
কাজু বাদাম ২ গ্রাম
দুধ ১ চা চামচ
ঘি ১ চা চামচ
পদ্ধতি :
প্রথমে একটি প্যানে ঘি গরম করে এটি গলে গেলে রাগির আটা দিন ভালো করে এটি হয়ে গেলে এবার এতে গুড় দিন এবং গুড় গলে যাওয়া পর্যন্ত একটানা নাড়তে থাকুন।
তারপর এতে বাদাম এবং কাজু গুঁড়ো দিন। মিশ্রণটি ঘন হতে শুরু করলে দুধ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। এবার মিশ্রণটি কিছুটা শক্ত হয়ে গেলে নামিয়ে নিয়ে প্লেটে সমান করে নামিয়ে নিন। ঠাণ্ডা হয়ে গেলে শেপ করে কেটে এর ওপর বাদাম ও কাজু দিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_37.html

0 Comments