সুস্বাদু রাগির প্যানকেক

 


সন্তানের ক্ষিদে পেলে শীতের সন্ধ্যে বেলা বানিয়ে দিতে পারেন রাগির প্যানকেক। এতে পেট ও মন দুটোই ভরবে। চলুন দেখে নেই রেসিপি -


  উপাদান:


 মাল্টি মিলেট মিক্স ১ টেবিল চামচ

 গমের আটা ১/৩ কাপ

 ডিম ১/৪ কাপ

 গুড় ১ চা চামচ

 দুধ ১/৪ কাপ

 মাখন ২ চা চামচ

বেকিং পাউডার


 পদ্ধতি :

 প্রথমে মাল্টি মিলেট মিক্স, গমের আটা এবং আধ চা চামচ বেকিং পাউডার ভালভাবে মিশিয়ে নিন। এবার ডিম ফেটিয়ে মিশিয়ে নিন।


 তারপর ধীরে ধীরে গুড় ও দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।  এবার একটি নন-স্টিক প্যান গরম করে তাতে আধ চা চামচ মাখন দিন এখন প্যানে প্যানকেকের ব্যাটার ঢেলে দু দিক ভালো করে ভেজে নিয়ে ম্যাপেল সিরাপ দিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_3932.html

Post a Comment

0 Comments