বুধবার সকালে হাওড়ায় আসা ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়া ওরফে রিতা কুমারী লুটপাটের প্রতিবাদ করায় গুলি করে হত্যা করে কয়েকজন দুষ্কৃতী।
পুলিশ জানিয়েছে, ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়া ওরফে রিতা কুমারী,স্বামী প্রকাশ কুমার এবং তাদের তিন বছরের মেয়েকে নিয়ে একটি গাড়িতে জাতীয় সড়ক-১৬ হয়ে কলকাতা আসছিলেন। বাগনান থানা এলাকায় মহিশ্রেখার কাছে প্রস্রাব করার জন্য থামেন স্বামী প্রকাশ কুমার। এসময় তিনজন দুষ্কৃতী প্রকাশ কুমারের ওপর হামলা চালিয়ে পার্স লুট করতে আসে। ইশা স্বামীকে বাঁচাতে গেলে ওই দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
প্রকাশ কুমার স্ত্রী ইশাকে গাড়িতে নিয়ে সাহায্যের খোঁজে প্রায় তিন কিলোমিটার ঘুরে বেড়ান। এরপর পুলিশ জানিয়েছে যে স্থানীয় লোকেরা প্রকাশ, তার স্ত্রী রীতাকে উলুবেড়িয়ার এসসিসি মেডিকেল কলেজ কাম হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছিল। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ব্যাপারে রীতার স্বামী প্রকাশকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_179.html

0 Comments