নতুন বছরে সবাইকে মিষ্টি মুখ করাতে বানাতে পারেন ক্যারামেল প্যানকেক। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ :
ডিম ২টো,লবণ, ৩ চামচ চিনি, দুধ, ময়দা এবং ভ্যানিলা এসেন্স, কলা, তেল, ক্যারামেল সস, ম্যাপেল সিরাপ এবং পছন্দের ফল
পদ্ধতি :
একটি পাত্রে দুটি ডিম ভেঙ্গে লবণ এবং ১ চামচ চিনি দিয়ে ভালভাবে বীট করুন। প্যানকেক ব্যাটার তৈরি করতে দুধ, ময়দা এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিন। ওই ডিমের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এখন প্যানে ২ টেবিল চামচ চিনি দিয়ে তাতে ১ টেবিল চামচ জল দিন। চিনি গলে গেলে এবার কলাগুলোকে পাতলা করে কেটে ভেজে তুলে নিন।
এবার প্যানে আবারও ১ টেবিল চামচ তেল দিয়ে ওই ব্যাটার এক হাতা করে দিয়ে তাতে ভাজা কলার টুকরো দিয়ে দুটো পিঠ ভালো করে ভেজে নিন।
প্যানকেক তৈরি হয়ে গেলে তাতে ক্যারামেল সস, ম্যাপেল সিরাপ এবং পছন্দের ফলের সাথে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_5488.html
.jpg)
0 Comments