গরম গরম পান করুন ম্যাকারনি পাস্তা স্যুপ



 ম্যাকারনি হল এক ধরনের সুস্বাদু এবং স্বাস্থ্যকর পাস্তা স্যুপ।  এতে প্রচুর শাকসবজি রয়েছে।শীতকালে ম্যাকারনি পাস্তা স্যুপের নাম শুনলেই জিভে জল চলে আসতে বাধ্য। চলুন জেনে নেই জেনে নেওয়া যাক রেসিপি -


 পদ্ধতি :

 একটি প্যানে ৩ কাপ জল আর পাস্তা দিয়ে এটি  ফুটতে দিন।  পাস্তা সেদ্ধ হয়ে গেলে ছেকে ঠান্ডা জল ধুয়ে আলাদা করে রাখুন।


এবার একটি পাত্রে এক টেবিল চামচ মাখন গরম করে তাতে রসুন দিয়ে এক মিনিট ভাজুন।  পেঁয়াজ দিয়ে ২ মিনিট ভেজে টমেটো পিউরি দিয়ে আরও ২ মিনিটের জন্য ফুটতে দিন। 


এবার কাটা গাজর, মটরশুঁটি, মটর দিয়ে পাত্রে ৩ কাপ জল দিয়ে ফুটতে দিন।  তারপর ৩-৪ মিনিট বা সবজি নরম না হওয়া পর্যন্ত হতে দিন। 


 এবার পাত্রে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে , ভাল করে মেশান। হয়ে গেলে পছন্দের যে কোনও মশলা দিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_5506.html

Post a Comment

0 Comments