শীতকালে আমরা গরম চা, কফি বা হট চকলেট পান করতে পছন্দ করি। তাই এই শীতে বানিয়ে নিন হোয়াইট হট চকলেট। হোয়াইট চকলেটে উপস্থিত অনেক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ডিটক্সিফিকেশন প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। চলুন জেনে নেওয়া যাক রেসিপি -
উপকরণ:
২ কাপ দুধ
৩/৪ কাপ সাদা চকোলেট
১ ১/২ চা চামচ ভ্যানিলা নির্যাস
১/২ চা চামচ লবণ
মার্শম্যালো
পদ্ধতি :
প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে ভালো করে গরম করে নিন। এবার এতে চকলেট দিয়ে ভালভাবে মেশান। তারপরে এতে কিছু লবণ এবং ভ্যানিলা নির্যাস দিন। ঘন হওয়া পর্যন্ত ভাল করে মেশান।
হট হোয়াইট চকলেট প্রস্তুত। তারপর মার্শম্যালো দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_7784.html
.jpg)
0 Comments