কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এই কিশমিশ



কিশমিশ খুব স্বাস্থ্যকর ড্রাইফ্রুট। হার্টের যত্ন এবং হাড়কে মজবুত করে, রক্তের ঘাটতি পূরণে সাহায্য করে এটি। কিশমিশ খেলে শরীরে শক্তি আসে।  


 প্রতিদিন রাতে দুধের সাথে কিশমিশ মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে।  যৌন দুর্বলতা দূর করতেও কিশমিশ সহায়ক।


 সুস্বাদু এবং পুষ্টিতেও ভরপুর মশলাদার কিশমিশ তৈরির রেসিপি চলুন জেনে নেই -


  উপকরণ:

কিশমিশ ১ বাটি 

 কালো লবণ স্বাদ অনুযায়ী

 কালো গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ

 দেশি ঘি ২ টেবিল চামচ


পদ্ধতি :

 প্রথমে একটি পাত্রে কিশমিশ নিন।  এর পরে, একটি প্যানে অল্প আঁচে গরম করে এতে ১ থেকে ২ চামচ ঘি দিয়ে কিশমিশ বাদামি করে ভেজে এতে  কালো লবণ, কালো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। 


 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_8108.html

Post a Comment

0 Comments