বাদামের নয় খান আখরোট চিক্কি। বানানো সহজ আবার স্বাস্থ্যকরও। খেতে দারুণ, এই আখরোট চিক্কি বানানোর রেসিপি চলুন দেখে নেওয়া যাক-
পদ্ধতি :
একটি বেকিং ট্রে বা প্যানের পেছনের দিকে সামান্য তেল লাগিয়ে পার্চমেন্ট পেপার লাগিয়ে নিন। এবার একটি পুরু তলার প্যানে গ্রেট করা গুড়, ১ টেবিল চামচ জল দিয়ে গলিয়ে নিন। গলে যাওয়ার পর ঘি দিয়ে একটানা কম আঁচে নাড়তে থাকুন। গুড়ের শিরায় শক্ত ভাব আসলে নামিয়ে নিন।
এখন ওই শিরায় আখরোট এবং মৌরি গুঁড়ো করে মিশিয়ে দিন। পার্চমেন্ট কাগজের ওপরে দিয়ে সমান করে নিন।
সমান হলে ওপর থেকে পার্চমেন্ট সরিয়ে নিয়ে , চিক্কি টুকরো করে কেটে নিন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_599.html

0 Comments