আলুকে সবজির রাজা বলা হয়। এ কারণে প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো সবজির সঙ্গে আলু থাকেই। শীতে মুখের স্বাদ বাড়াতে চাইলে সবুজ চাটনি দিয়ে তৈরি করুন মশলাদার আলু। চলুন জেনে নেই রেসিপি -
উপাদান:
৫ থেকে ৬টি কাঁচা লঙ্কা
১২টি পালং শাক
৫টি শুকনো লাল লংকা
এক চামচ- আমচুর গুঁড়ো
এক চামচ- লেবুর রস
এক চামচ- চাট মসলা
তিন চামচ - তেল
১০ থেকে ১৪টি সেদ্ধ আলু
লবন
১ চা চামচ জিরে
দু চামচ- দই
১ প্যাকেট - সেভ
১ কাপ- সবুজ ধনেপাতা
রসুন - ৫টি
রেসিপি:
প্রথমে চাটনি তৈরি করতে হবে। এ জন্য একটি পাত্রে সবুজ ধনে, পালংশাক, জিরে , কাঁচা লঙ্কা, লবণ, দই, রসুন দিয়ে পিষে নিন। এবার আলু খোসা ছাড়িয়ে, ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন
এবার আলুগুলোকে অল্প আঁচে সেদ্ধ করে দিন। এখন একটি প্যানে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ আলু দিয়ে হালকা ভেজে নিন।
ভাজার পর লবণ, লাল লঙ্কার গুঁড়ো, শুকনো আমের গুঁড়ো , লেবুর রস দিয়ে মিশিয়ে নিন। এবার সবুজ ওই চাটনি দিয়ে ৫থেকে ৭ মিনিট হতে দিন।
সবুজ চাটনি সহ আলু প্রস্তুত, এর উপরে সেভ দিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_821.html

0 Comments