সুস্বাদু পনির ফ্রাইড রাইস



প্রতিদিন একই ধরনের খাবার খেতে সবাই বিরক্ত হয়ে গেলে, বানাতে পারেন পনির ফ্রাইড রাইস।    প্রোটিন, ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ এই খাবারটিতে সবই রয়েছে। চলুন জেনে নেই রেসিপি- 


উপকরণ :

 ১৫০ গ্রাম পনির

 ২টি টমেটো

 ২কোয়া রসুন

 প্রয়োজন অনুযায়ী পরিশোধিত তেল

 প্রয়োজন অনুযায়ী লবণ

 ১ মুঠো ধনে পাতা

 ২ কাপ সেদ্ধ করা বাসমতি চাল

 ১টি পেঁয়াজ

 ১/২ কাপ বাঁধাকপি

 ১ চা চামচ মসলা গুঁড়ো

 ১/২চা চামচ গোল মরিচ

 ১১/২ চা চামচ সয়া সস


পদ্ধতি :

 প্রথমে সবজিগুলি ধুয়ে কেটে নিন।  পনিরও টুকরো করে কেটে নিন। এখন প্যানে তেল গরম করে  পেঁয়াজ এবং রসুনের কোয়া দিয়ে ২মিনিট ভাজুন।


এবার টমেটো ও সব সবজিগুলি দিয়ে ভেজে নিন। সবজি গুলো হালকা সোনালি বাদামী হয়ে এলে এতে সয়া সস এবং মশলা দিয়ে মেশান। 


সবশেষে সেদ্ধ চাল এবং পনির দিয়ে ৫মিনিটের জন্য উচ্চ আঁচে নেড়ে নিন।  লবণ এবং ধনে পাতা মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_379.html

Post a Comment

0 Comments