শীতে খান অরেঞ্জ চকোলেট কেক



খাওয়ার পর মিষ্টি কিছু পেলে মজা দ্বিগুণ হয়ে যায়।  বিশেষ করে কেক পেলে মন খুশি হয়ে যায়।  চলুন জেনে নেই অরেঞ্জ চকোলেট কেক তৈরির রেসিপি-


  উপকরণ:

 কমলার রস ১/২ কাপ

 চকলেট ১ কাপ

 বেকিং পাউডার ৪ চা চামচ

 কমলার খোসা ২

 বেকিং সোডা ১চা চামচ

 অরেঞ্জ এসেন্স ১/২ চা চামচ

 কমলা খাদ্য রং ৩ ফোঁটা

 মাখন ১ কাপ

 ময়দা ২কাপ

 ঘন দুধ ১ কাপ


 পদ্ধতি :

 অরেঞ্জ চকোলেট কেক তৈরি করতে প্রথমে একটি বড় পাত্রে মাখন, কনডেন্সড মিল্ক দিয়ে ভালভাবে মেশান। ওভেনটি ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করুন।


 তারপর তৈরি মিক্সারে কমলার এসেন্স এবং গ্রেট করা কমলার খোসা, ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।


এবার এতে ময়দা দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে এতে দিন বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।


এখন বেকিং ট্রেতে মাখন দিয়ে ভালো করে গ্রিস করে প্রস্তুত ব্যাটারটি দিয়ে ২০মিনিটের জন্য বেক করুন। তারপর কেক বের করে ঠান্ডা হতে দিন।

   সুস্বাদু অরেঞ্জ চকোলেট কেক প্রস্তুত। স্লাইস করে কেটে চকোলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_761.html

Post a Comment

0 Comments