চাট মাত্রেই মুখরোচক। একটু অন্য রকমের চাট খেতে হলে, বানাতে পারেন রসগোল্লার চাট। চলুন জেনে নেই রসগোল্লার চাট বানানোর পদ্ধতি -
উপাদান:
৪০০ গ্রাম পনির
২ কাপ চিনি
২ টেবিল চামচ রাভা
২ টেবিল চামচ ময়দা
আধ চা চামচ বেকিং পাউডার
১ চা চামচ ডালিম বীজ
১ চা চামচ সেভ
১ চা চামচ চাট মসলা
দই
সবুজ এবং লাল চাটনি
রেসিপি:
পনিরকে বড় টুকরো করে কেটে নিন। এবার একটি প্যানে দু কাপ জল গরম করে পনিরের টুকরোগুলো দিয়ে দিন যাতে পনির নরম হয়ে যায়। ২০ মিনিট রেখে পনির তুলে চেপে জল বের করে নিন।
এই পনির একটি প্লেটে রেখে হাত দিয়ে ভালো করে মাখুন। এতে মিহি ময়দা, রাভা এবং বেকিং পাউডার ভালভাবে মেশান।
এর পরে চিনির শিরা বানিয়ে নিন। একটি প্যানে চিনি এবং জল দিয়ে শিরা বানিয়ে নিন।এবার পনির গুলো বল আকারে গড়ে শিরায় দিয়ে ১৫ মিনিট ফুটিয়ে নিন।।
৫ থেকে ১০ মিনিট পর গ্যাস বন্ধ করে রসগোল্লা বের করে খানিকটা sira ঝরিয়ে নিন। এখন একটি প্লেটে নামিয়ে তারপরে মিষ্টি চাটনি, সবুজ চাটনি, দই, সেভ, ডালিমের বীজ এবং চাট মসলা যোগ করুন। রসগোল্লা চাট তৈরি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_669.html

0 Comments