গঙ্গাসাগরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন



রবিবার মকর সংক্রান্তি। গঙ্গাসাগর মেলায় শনিবার সন্ধ্যা ৬.৫৩ মিনিটে শুরু হচ্ছে মকর সংক্রান্তি পবিত্র স্নান, যা চলবে রবিবার সন্ধ্যা ৬.৫৩ মিনিট পর্যন্ত। ভীড় বাড়তে শুরু করেছে ঘাটে। প্রশাসনের দিক দিয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে।বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছে।


গঙ্গাসাগর-বাখালি বিকাশ পরিষদ এবং সাগর পঞ্চায়েত সমিতি সমুদ্রকে প্লাস্টিকমুক্ত করতে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে।  এ প্রসঙ্গে জেলাশাসক সুমিত গুপ্ত বলেন, “পুরো এলাকা প্লাস্টিকমুক্ত রাখা শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও দায়িত্ব।  এ কারণে প্লাস্টিকের পরিবর্তে কাপড়ের ব্যাগ দেওয়া হচ্ছে।


তবে পুলিশ সূত্রে জানা গেছে, মেলা চলাকালে পিক পকেটমারের ঘটনা ঘটেছে ১২টি।  ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ৩০ হাজার ৭৫০ টাকা।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_14.html

Post a Comment

0 Comments