সংক্রান্তিতে বানান আটার নাড়ু



সামনেই মকর সংক্রান্তি এইদিন বানাতে পারেন আটার নাড়ু বা আটার পিন্নি। চলুন জেনে নেই রেসিপি -


 উপকরণ:

 এক কাপ গমের আটা, এক কাপ চিনি, এক কাপ ঘি, ১০টি কাজু, ১২টি বাদাম, ১২টি পেস্তা, এক চা চামচ এলাচ গুঁড়ো 


 পদ্ধতি:

 প্রথমে একটি প্যানে ঘি দিন আর আঁচ মাঝারি  রাখুন।ঘি সম্পূর্ণ গলে গেলে তাতে আটা দিয়ে ভেজে নিন।


  রং হালকা বাদামী হলে নামিয়ে নিন।  আটা ঠান্ডা হলে এতে চিনির গুঁড়ো এলাচের গুঁড়ো, কাটা কাজু, বাদাম ও পেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।


এরপর দুটো তালুকে সামান্য ঘি লাগিয়ে মিশ্রণটি তালু দিয়ে চেপে গোল নাড়ু বানিয়ে নিন। 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_992.html

Post a Comment

0 Comments