গোপনাঙ্গ কেটে বৃহনল্লা করার দাবি তৃতীয় লিঙ্গ কল্যাণ সমিতির সম্পাদকের



ব্যবসার জন্য পুরুষদের গোপনাঙ্গ কেটে বৃহনল্লা বানানো নিয়ে  চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগ করেছেন সন্তোষপুর তৃতীয় লিঙ্গ কল্যাণ সমিতির সম্পাদক বৃহনল্লা নূর বেগম। তিনি বলেন এর পেছনে কাজ করছে বাংলাদেশ গ্যাং।


এক সাক্ষাৎকারে নূর বেগম বলেন তিনি প্রকৃত বৃহনল্লা নন। তিনি দাবি করেন, তাঁর নাম নূর মোহাম্মদ।  বাড়ি তাঁর খিদিরপুরে। নূর জানান যখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর তখন ওই বয়সে আরেক বৃহনল্লা পপি তাকে প্রথম ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বৃহনল্লা বানিয়ে দেন।আর তা করার কারণ অর্থ উপার্জনের জন্য।


তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে সন্তোষপুর, মাটিয়াব্রুজ ও গার্ডেনরিচ এলাকায় ভিক্ষা করে আসছেন, কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলায় বাংলাদেশের কিছু লোক জোর করে বৃহনল্লা বানিয়ে তাদের এলাকায় ভিক্ষে করতে পাঠাচ্ছে।


নূর আরও বলেছেন যে পার্ক স্ট্রিট, সোনারপুর, পার্ক সার্কাসের মতো জায়গায় এমন অনেক ডাক্তার এবং নার্সিং হোম রয়েছে, যারা পুরুষদের গোপনাঙ্গ কেটে বৃহনল্লা বানানোর মত ঘৃণ্য কাজ করছে।  এমনকি ৫০,০০০ টাকায় কর্ল গার্লস বানানো হচ্ছে। 


নূর বেগমের দাবি, কষ্ট না করে বেশি টাকা রোজগারের জন্য অনেক পুরুষ এ পেশায় যোগ দিয়েছেন। বৃহনল্লাদের চাপের কাছে কেউ যেন নতি স্বীকার না করে টাকা না দেয়, এই আবেদনও করেন নূর।  প্রয়োজনে থানায় অভিযোগ করার অনুরোধ করেন তিনি।


 এই চাঁদাবাজির বিরুদ্ধে সরকার ও পুলিশ প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান নূর।  যদি কোনও কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, নূর তার সাথে সমস্ত ট্রান্সজেন্ডারদের নিয়ে বিধানসভায় মার্চ করবেন এমনকি ধর্না দেবেন। 


 




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_83.html

Post a Comment

0 Comments