উপমা একটি জনপ্রিয় দক্ষিণ ভারতীয় খাবার।এটি অনেক ধরনের হয় যেমন- মসলা উপমা, সুজি উপমা বা মিক্স ভেজ উপমা ইত্যাদি। আজ জেনে নেবো টমেটো উপমা বানানোর পদ্ধতি। চলুন জেনে নেই-
উপকরণ:
১ কাপ সুজি
২ টমেটো
১/২ পেঁয়াজ কাটা
২টেবিল চামচ মটর
২ মটরশুঁটি কাটা
৩ টেবিল চামচ চিনাবাদাম
১ চা চামচ সর্ষে
১ইঞ্চি টুকরো আদা কাটা
২টি কাঁচা লঙ্কা
২ টেবিল চামচ সবুজ ধনে পাতা
১০টি কারি পাতা
১/২ চা চামচ বিউলির ডাল
১/৪ চা চামচ হলুদ
১/৪ চা চামচ চিনি
১ টেবিল চামচ দেশি ঘি
২ টেবিল চামচ তেল
লবন
পদ্ধতি :
টমেটো উপমা তৈরি করতে প্রথমে টমেটো ও পেঁয়াজ ধুয়ে ভালো করে কেটে নিন। তারপর কাঁচা লঙ্কা ও ধনেপাতা ধুয়ে মিহি টুকরো করে কেটে নিন।
এখন একটি প্যানে সুজি দিয়ে কম আঁচে প্রায় ৫ মিনিটের জন্য ভাজুন।
সুজি ভাজার পর নামিয়ে নিন। এরপর অন্য একটি প্যানে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে এতে সর্ষে , বিউলির ডাল ও কারিপাতা, চিনাবাদাম দিয়ে ভাজুন।
তারপরে সূক্ষ্মভাবে কাটা পেঁয়াজ দিয়ে হালকা গোলাপী হওয়া পর্যন্ত ভেজে নিন। এখন কাটা আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে ১মিনিটের জন্য ভেজে এতে মিহি করে কাটা টমেটো দিন এবং নরম হওয়া পর্যন্ত হতে দিন।
এর পর এতে মটরশুঁটি ও মটর দিয়ে স্বাদ অনুযায়ী হলুদ, চিনি এবং লবণ দিয়ে নেড়ে
৩ কাপ জল ও ১ টেবিল চামচ ঘি দিয়ে ফুটতে দিন। তারপর এতে ভাজা সুজি দিয়ে নাড়তে নাড়তে গ্যাসের আঁচ কমিয়ে দিন।
সুজির সমস্ত জল শুকিয়ে গেলে নামিয়ে নিলেই রেডি সুস্বাদু এবং স্বাস্থ্যকর টমেটো উপমা।এখন সূক্ষ্ম করে কাটা ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_8325.html

0 Comments