সহজে বানান কাপ কেক

 


শীতে প্রায়ই মিষ্টি খাওয়ার ইচ্ছে কম বেশী সকলের থাকে। বাড়ীতেই তাই বানাতে পারেন কাপকেক। চলুন জেনে নেই রেসিপি-


 উপাদান:

     ৩/৪ কাপ - চিনি

     ১/২ কাপ - মাখন

     ১ কাপ - দই

     ১ চা চামচ - বেকিং পাউডার

     ১ চা চামচ - মিষ্টি সোডা

     ১ কাপ - বেসন

     চিমটি এলাচ গুঁড়ো 

     ডার্ক চকলেট - যদি প্রয়োজন হয়

     হুইপিং ক্রিম - প্রয়োজন মতো


 পদ্ধতি :

     বেসন কাপকেক তৈরি করতে একটি পাত্রে আধ কাপ মাখন এবং তিন-চতুর্থ কাপ চিনি দিন।

 চিনি এবং মাখন নাড়তে থাকুন যতক্ষণ না এটি তুলতুলে হয়ে যায়, এর রঙ ফ্যাকাশে সাদা হয়ে না যায় । এবার এতে এক কাপ দই দিন।


অন্য একটি পাত্রে এক কাপ বেসন, এক চা চামচ বেকিং পাউডার, এক চা চামচ মিষ্টি সোডা এবং এক চিমটি এলাচ দিয়ে ভালো করে মেশান। সাথে মাখন ও দইয়ের মিশ্রণে ভালো করে মিশিয়ে নিন।

    

এখন ওভেনটি ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে, বেকিং টিনে কিছুটা মাখন লাগান। কেকটিকে ২০ থেকে ২২ মিনিটের জন্য ওভেনে বেক করার জন্য রাখুন এবং তারপর এটি বের করে ঠাণ্ডা করার জন্য রাখুন।


 যদি ডার্ক চকলেট বা ক্রিম দিয়ে কেকের আইসিং করতে চান তবে এই দুটি জিনিসই কেকের ওপরে দিয়ে পরিবেশন করুন। 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_7794.html

Post a Comment

0 Comments